ফ্লিকের প্রথম ক্লাসিকোয় রিয়ালকে মোকাবিলায় কতটা প্রস্তুত বার্সা

ফ্লিকের প্রথম ক্লাসিকোয় রিয়ালকে মোকাবিলায় কতটা প্রস্তুত বার্সা


বার্সেলোনা এখন বদলে যাওয়া একটি দলএক্স

হানসি ফ্লিকের হাত ধরে আমূল বদলে গেছে বার্সেলোনা। লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে তারা। বিশেষ করে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে নিজেদের প্রত্যাবর্তনের ঘোষণাটাও দিয়ে রেখেছে তারা। তবে এল ক্লাসিকো না জিতলে ফেরা কি আর পূর্ণতা পায়!

সেই চ্যালেঞ্জটাও অবশ্য এখন দুয়ারে কড়া নাড়ছে। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে ফুটবল–দুনিয়ার অন্যতম বড় দ্বৈরথে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। পূর্ণ প্রস্তুতি নিয়েই এই লড়াইয়ে নামবে বার্সা। কিন্তু লা লিগায় টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকা রিয়ালের বিপক্ষে কাজটা মোটেই সহজ হবে না। প্রশ্ন হচ্ছে, দুর্দান্ত এই রিয়ালকে মোকাবিলায় বার্সেলোনা কতটা প্রস্তুত?

আরও পড়ুন

জাভি হার্নান্দেজের বিদায়ের পর ফ্লিকের নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন ছিল। অনেকেই ধারণা করেছিলেন, বার্সার যে স্বকীয়তা জার্মান ফ্লিক তাঁর সঙ্গে একেবারেই বেমানান। কিন্তু ধারণা বদলাতে খুব বেশি সময় নেননি বার্সার নতুন কোচ। অল্প সময়ের মধ্যে দলের ভেতর সাফল্য ক্ষুধা ও ধারাবাহিকতা নিয়ে এসেছেন তিনি। এমনকি খেলোয়াড়দের সেরাটা বের করে আনার কাজটাও দারুণভাবে করেছেন সাবেক এই বায়ার্ন কোচ। এ মুহূর্তে অনেকের কাছেই লা লিগার সেরা দলও বার্সা।

লা লিগার বর্তমান পয়েন্ট তালিকাও অবশ্য একই কথা বলছে। ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সা দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে। তবে সেরার মুখোমুখি না হলে কি আর সত্যিকারের শক্তি পরীক্ষা হয়! ফলে এল ক্লাসিকো এখন হয়ে দাঁড়িয়েছে শক্তি পরীক্ষার মানদণ্ড। নতুন এই বার্সা সত্যিই কি বদলে যাওয়া এক দল নাকি রিয়ালের বিপক্ষে বেরিয়ে পড়বে তাদের সমস্ত দুর্বলতা, সেটাই দেখার অপেক্ষা। তবে শেষ পর্যন্ত সেদিন প্রমাণ যা–ই হোক, এখন পর্যন্ত বার্সার যাত্রাটুকু বিবেচনা করলে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়ে রেখেছে তারা।


Post a Comment

0 Comments